একটি গল্প দিয়েই শুরু করা যাক। আবিরকে তার বস রুমে ডেকে পাঠিয়েছেন সেখানে তার নতুন সহকর্মির সাথে পরিচয় করে দেবার জন্য - যে আবিরের টিমেই কাজ করবে। আবির রুমে ঢুকেই দেখতে পেল পায়জামা পাঞ্জাবি ও টুপি পড়া এক লোক। আবির কথা বললো কিন্তু কোথায় জানি একটু অবহেলার ভাব। এই “মুলবি” আবার কি কাজ করবে? - এমনটা সে আগে থেকেই মাথায় সেট করে নিল। পরবর্তীতে দেখা গেল সেই নতুন সহকর্মী খুবই কর্মঠ এবং টিমের অন্যান্য কর্মীরা তার খুব প্রশংসা করল। কিন্তু আবির সেই প্রশংসা একদমই নিতে পারলোনা। প্রথমেই সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এমন পোশাক পড়া কেউ কাজ জানে না - এমন একটি ধারণা সে মাথায় নিয়ে নিয়েছে এবং যা সে কোনভাবেই পরিবর্তন করবে না বলেই সীদ্ধান্ত নিয়ে ফেলেছে। এর ফলে তার কোন কাজই সে ভালো চোখে নিতে পারছেনা।

সমস্যাটি কোথায়? সমস্যা হল, আবির প্রথম দর্শনেই সেই সহকর্মী সমন্ধে না জেনেই judgement করে বসে ছিল। এমন দৃষ্টিভঙ্গি মারাত্মক ধরনের সমস্যার সৃষ্টি করে। প্রথমেই কারো সমন্ধে সিদ্ধান্ত না নিয়ে বা প্রতিক্রিয়া না করে পর্যবেক্ষণ করুন। বোঝার চেষ্টা করুন সে কেমন বা সে কি কাজ করছে। এইক্ষেত্রে সবথেকে ভালো টিপস হল, “কৌতূহল” তৈরী করা। প্রতিক্রিয়া না করে নিজের মধ্যে কৌতুহল তৈরী করুন। জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন সেই পরিস্থিতি সমন্ধে।

===== বিস্তারিত পড়ুন: "সফল ক্যারিয়ার গড়ার উপায়” লেখক: ড. মশিউর রহমান Dr. Mashiur Rahman প্রকাশক: আনন্দকানন পাবলিকেশন্স https://www.rokomari.com/book/213856/