প্রতিবছর শীতের পাখিদের মতন বাংলাদেশে শীতকালে ভ্রমণটা একটা বার্ষিক রুটিনে দাড়িয়ে গিয়েছিল। কিন্তু সবকিছু এলোমেলো করে দিল কোভিড। মাঝখানে স্বল্প সময়ের জন্য বাংলাদেশে যাবার সুযোগ হলেও আমার সন্তানদের সাথে বাংলাদেশের পরিবার পরিজনের একটা দুরত্ব হয়ে গিয়েছিল। সুন্দর জীবনের জন্য প্রবাসে থাকলে তার অপরদিকে এই “দুরত্ব” তৈরী হয়ে যাওয়াটা একটি সমস্যা বটে। সেই দূরত্ব কিছুটা লাঘব করার জন্য হলেও সিদ্ধান্ত নিলাম বেশীদিন না হলেও দুই সপ্তাহের জন্য বাংলাদেশে যাবো। তবে এইবারের ভ্রমণটা হবে একেবারেই আত্মীয়দের সাথে reconnect করা। কতটুকু সফল হল তা জানি না। তবে মেহরাব মাশরাফি যখন বললো, তাদের রাজশাহী ও গোদাগাড়ি ভালো লেগেছে তখন সত্যিই খুব ভালো লাগায় ভরে গেল।

রাজশাহীর যে জিনিসগুলি পর্যবেক্ষণ করলাম

এইবার পাওয়ার লিস্টটি দেওয়া যাক,

২ জানুয়ারী ২০২৩