পারসোনাল ব্র্যান্ডিং এ আমি বেশী গুরুত্ব দিই ইনগেজমেন্ট বা অংশগ্রহণ হওয়াকে। কারো সাথে যখন ফেসবুক কিংবা লিংকডইন এ সংযুক্ত হল তখন আমি তাকে বলছি সংযোগ। এরপর সেই সংযোগ গুলির সাথে যখন কোন ভ্যালু এড হচ্ছে তখন আমি তাকে বলছি অংশগ্রহণ বা ইনগেজমেন্ট। সংযোগ হবার বিভিন্ন মিডিয়ার মধ্যেই ইমেইল মার্কেটিং গুরুত্বপূর্ণ। নিজের তথ্য প্রচার করে সংযোগ করার ক্ষেত্রে ইমেইল বহৃল পরিমানে ব্যবহৃত হয়।

তবে সেই ইমেইলে সংযোগ থেকে অংশগ্রহণে কিভাবে পরিনত করা যায় তা বেশ কঠিন। তবে কিছুদিন আগে খুব সুন্দর একটি স্ট্রাটেজি দেখলাম নিম্নের এই ইমেইলে। সিঙ্গাপুর সরকার তার গভটেক বা প্রযুক্তি প্রসার খবরগুলি জনগণকে জানাবার জন্য ইমেইল নিউজলেটার ব্যবহার করে। আমি সেই নিউজলেটারের একজন গ্রাহক। আজকে সেই ইমেইলে একটি ব্যতিক্রমধর্মী কৌশল চোখে পড়লো তা এই কেস স্টাডিতে তুলে ধরবো। ইমেইলের প্রথম অংশে পাঠকদের মনে একটি কৌতুহল জাগিয়ে দিচ্ছে যে কোন দেশটি হতে পারে। এরপর পাঠক যখন সেই উত্তরটি ক্লিশ করবে (নিচের অংশে মার্ক করা) তখন নতুন একটি ব্রাউজার খুলে তার উত্তরটি দেখাবে এবং সেখান থেকে আরেকটি আর্টিকেলে নিয়ে যাবে। এইভাবে ইমেইল থেকে পাঠকদের তার ওয়েবসাইটে নিয়ে যাবে। অর্থাত তারা সংযোগ থেকে অংশগ্রহণে রূপান্তরিত হচ্ছে।

Pasted Graphic.png

image.png