টিম ম্যানেজ করার সময় আমাদের অনেক সময়ই লিডার এর ভূমিকায় থাকতে হয়। তাদের জন্য তেমন কিছু টিপস দিলাম আমার অভিজ্ঞতা থেকে।
১। সদস্যদের নিজে থেকে কোন কাজ করার জন্য হুকুম দিবে না (এটা করেন, সেটা করেন ইত্যাদি) বরং তাদেরকে লক্ষ্য ঠিক করে দিন। ২। সবথেকে বেশি ভালো হয় যদি সদস্যরা নিজেই নিজের লক্ষ্যটি নিজ থেকেই বলেন। আরোপিত নয় বরং স্বঃস্ফুর্তভাবে করতে পারলে বেশ ভালো ফলাফল পাওয়া যায়। ৩। লক্ষ্য ঠিক করে দেবার সময় SMART (Specific সুনির্দিষ্ট, Measurable সংখ্যা দিয়ে মাপা যেন যায়, Achievable বর্তমান রিসোর্স দিয়ে বাস্তবায়ন সম্ভব, Realistic বাস্তব সম্মত বা অবাস্তব সয়, Timely লক্ষ্য পৌছানোর সুনির্দিষ্ট সময় থাকবে) পদ্ধতি ব্যবহার করুন। ৪। সদস্যদের কথা শুনুন। একজন লিডারের ভালো শ্রোতা হওয়া খুব গুরুত্বপূর্ণ। ৫। সদস্যদেরকে উৎসাহিত করুন। কোন সদস্য কিভাবে উৎসাহিত হবে সেটি জানুন। ৬। প্রজেক্টের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তাদের সামনে প্রকাশ করা এবং এই ব্যাপারে সদস্যদের মতামত গ্রহণ করুন । কেউ কোন কিছু চাপিয়ে দিলে সদস্যরা তা পছন্দ করে না, বরং তাদেরকে প্রজেক্টের সাথে এমনভাবে সংশ্লিষ্ট করুন যেন তারা সেটিকে নিজের ব্যক্তিগত প্রোজেক্ট বলেই মনে করেন এবং সেই ক্ষেত্রে প্রতিটি সদস্যদের বেস্ট ইফোর্ট বা সর্বোচ্চটি দিতে পারেন।
৭। সদস্যরা যেন তাদের লক্ষ্য নিজের মুখেই প্রকাশ করেন এবং পরের মিটিং এ সেই লক্ষ্যগুলির ফলোআপ করতে হবে। শুধু করবো বললেই হবে না, পরের মিটিং কতটুকু অগ্রগতি হল তার ফলোআপ করুন।
যা করা যাবেনাঃ ১। কাউকে হুকুম করা যাবেনা যে আপনি এই কাজটি করুন । ২। কাউরো উপর কতৃত্ব ফলানো যাবেনা যে আপনি এই কাজটি কেন করেননি । ৩। সদস্যদের ডিমুটিভেটেড বা অনুৎসাহিত করা যাবেনা ।
#leadership #নেতৃত্ব #লিডার #ম্যানেজার #ক্যারিয়ার