আমাদের হরেক রকমের লোকজনের সাথে নেটওয়ার্ক হলেও সবথেকে শক্তিশালি নেটওয়ার্ক মনে হয়- আমাদের ক্যাডেট কলেজের নেটওয়ার্ক। নন-ক্যাডেটরা অনেক সময় একে “কাল্ট নেটওয়ার্ক” বলে। ক্লাশ সেভেনে সিনিয়রদের পাঙ্গা খেতে খেতে জীবনটা তিক্ত হলেও, সেই সম্পর্কের মধু যে এত মধুর - তা কলেজ হতে হবার পরে বুঝেছি।

এই কথাগুলি এই কারণে বলছি যে, আপনারা জানেন যে ”স্কিল ডেভেলপমেন্ট” নিয়ে লেখালেখি করি। আর সেই লেখাগুলিকে সমন্বয় করে একটি বই প্রকাশ করার সাহস করেছি- “পার্সোনাল ডেভেলপমেন্ট” নামে।

তবে লেখক তৈরী হয় পাঠকদের ভালোবাসায়। আর সেই ভালোবাসা যদি হয় ক্যাডেটদের নেটওয়ার্কের মাধ্যমে তবে কথাই নেই। গতকাল সিঙ্গাপুরের দুটি বাংলা স্কুলে বইটি উন্মোচন করে যাত্রা শুরু করে।

তবে দ্রুততার সাথে বইটি প্রিন্ট হবার সাথে সাথে সিঙ্গাপুরে নিয়ে আনার কাজটির পিছনে রয়েছে - এক্সক্যাডেটদের ভালোবাসা।

আমাদের তাজ-কে বালার সাথে সাথেই সে ব্যবস্থা করে দেয়। তারই কোঅরডিনেটরের কারনে পরের দিনেই বইটি হাজির হয় আমার কাছে। ঢাকা থেকে সহায়তা করেছে আমাকে পাঙ্গা দেয়া সেই সিনিয়র ক্যাডেট। সিঙ্গাপুরে প্রথম কপিটি কিনে নেয় জামান। আমি কৃতজ্ঞতার সাথে এই বইয়ের পিছনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয়তু এক্সক্যাডেট পরিবার।