সামনে সিঙ্গাপুরে বসবাসরত এক্সক্যাডেটদের একটি পিকনিক অনুষ্ঠিত হবে। আর সেই আয়োজক কমিটিতে আমি ও আমার গিন্নী থাকায় গত রবিবার প্রস্তুতির সমন্বয়ের খুটিনাটি কাজের জন্য হাজির হলাম আমরা আয়োজকরা।

কথা প্রসঙ্গে চলে এল, ফান্ডে একটু ক্রাইসিস থাকার জন্য কি করে অতিরিক্ত টাকাটা সংগ্রীহিত করা যায়। আমরা সবাই আলোচনা করে মাত্র দুটি বুদ্ধি বের করতে পারলাম, প্রথমটি হল অতিরিক্ত ফান্ডের জন্য সদস্যদের কাছ থেকে নেওয়া আর দ্বিতীয়টি হল রাফেল ড্র এর আয়োজন করে ফান্ড সংগ্রহ করা। প্রথমটি নিয়ে আমরা সবাই দ্বিমত পোষন করলাম।

এছাড়া আমরা আর কোন আইডিয়া খুঁজে পাওয়া যাচ্ছিলাম না। সবাই মিলে চিন্তা করছি। আমি এই সুযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ChatGPT কে জিজ্ঞাস করলাম। সে চমৎকার একটা সাজেশন দিলাম তা হল নিম্নরূপ:

Selling Merchandise: If you have the resources, you can sell merchandise like t-shirts, mugs, stickers, etc., related to your cause or event. The profits can then be used to fund your activities.

সেটি সবাইকে পড়ে শোনানোর পরে সবাই টাসকি খেল। আরে তাইতো! আমরা তো এটি ভাবিনি। পরে আমরা টি-শার্ট বানিয়ে পিকনিকে বিক্রির সিদ্ধান্ত নিলাম। কিন্তু সত্যিই সেদিন কৃত্রিম বুদ্ধিমত্তার সাজেশন দেখে অবাক হলাম।

প্রকাশিত: ১৯ জুন ২০২৩